রক্তদানের আগে করণীয়
- রক্তদানের আগের রাতে কমপক্ষে ৬-৮ ঘণ্টা পরিমিত ঘুম প্রয়োজন।
- রক্ত দেওয়ার আগে অবশ্যই পুষ্টিকর ও ভারী খাবার গ্রহণ করুন। খালি পেটে রক্ত দেবেন না।
- পর্যাপ্ত পরিমাণ বিশুদ্ধ পানি ও তরল জাতীয় খাবার পান করুন।
- কোনো অ্যান্টিবায়োটিক বা ঔষধ খেলে চিকিৎসককে অবশ্যই জানান।
রক্তদানের পরে করণীয়
- রক্ত দেওয়ার পর অন্তত ১০-১৫ মিনিট বিশ্রাম নিন। হঠাৎ করে উঠে দাঁড়াবেন না।
- শরীরে তরলের ঘাটতি মেটাতে জুস, স্যালাইন বা পর্যাপ্ত পানি পান করুন।
- পরবর্তী ২৪ ঘণ্টা ভারী কোনো ব্যায়াম, ভারোত্তোলন বা কঠিন পরিশ্রম থেকে বিরত থাকুন।
- রক্ত দেওয়ার স্থানটি পরিষ্কার রাখুন এবং প্লাস্টারটি কয়েক ঘণ্টা লাগিয়ে রাখুন।