রক্তদান সম্পর্কিত তথ্য
রক্তদান কেন এত গুরুত্বপূর্ণ এবং এটি কীভাবে জীবন বাঁচায়
কৃত্রিমভাবে রক্ত তৈরি করা সম্ভব নয়। মানুষের রক্তের প্রয়োজন মেটাতে পারে কেবল আরেকজন মানুষের রক্ত। তাই মুমূর্ষু রোগীর জীবন বাঁচাতে স্বেচ্ছায় রক্তদানের কোনো বিকল্প নেই।
কেন রক্ত দেবেন?
- আপনার দেওয়া এক ব্যাগ রক্ত ৩ জন মানুষের জীবন বাঁচাতে পারে।
- দুর্ঘটনায় আহত রোগী, থ্যালাসেমিয়া, ক্যান্সার, প্রসূতি মা এবং ডেঙ্গু রোগীদের জন্য নিয়মিত রক্তের প্রয়োজন হয়।
- রক্তদানে নিজের শরীরে নতুন রক্তকোষ তৈরি হয়, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়।