কারা রক্ত দিতে পারবেন?
- বয়স: রক্তদাতার বয়স অবশ্যই ১৮ থেকে ৬০ বছরের মধ্যে হতে হবে।
- ওজন: পুরুষের ওজন কমপক্ষে ৫০ কেজি এবং নারীর ওজন কমপক্ষে ৪৫ কেজি হতে হবে।
- সময়কাল: পুরুষরা প্রতি ৩ মাস এবং নারীরা প্রতি ৪ মাস অন্তর রক্ত দিতে পারবেন।
- শারীরিক সুস্থতা: রক্তদাতাকে সম্পূর্ণ সুস্থ হতে হবে। রক্তচাপ এবং হিমোগ্লোবিনের মাত্রা স্বাভাবিক থাকতে হবে।
কারা রক্ত দিতে পারবেন না?
- অ্যানিমিয়া (রক্তশূন্যতা), জন্ডিস বা অন্য কোনো রক্তবাহিত রোগে আক্রান্ত থাকলে।
- হেপাটাইটিস বি/সি, সিফিলিস, এইচআইভি/এইডস বা ম্যালেরিয়ায় আক্রান্ত হলে।
- ডায়াবেটিস (ইনসুলিন নিলে) বা হৃদরোগের গুরুতর সমস্যা থাকলে।
- গর্ভবতী বা স্তন্যদানকারী মায়েরা রক্ত দিতে পারবেন না।